Wednesday, 22 November 2017

বিগ ডাটা নিয়ে কিছু কথা…


খণ্ড – ০১

অদূর ভবিষ্যতে প্রতিটি কর্ম থেকে ডাটা উৎপাদিত হবেএই ডাটা গুলো আমাদের বাড়ি, গাড়ি, কর্মক্ষেএ এমনকি আমাদের দেহ থেকেও উৎপাদিত হবে। বর্তমানে আমরা মোটামুটি সব কাজ ডিজিটাল ভাবে করি এবং এই কাজ গুলো কোনো না কোনো ভাবে ইন্টারনেট এর সাথে সম্পর্কযুত্ত।যার ফলে প্রতিদিন হাজার হাজার ডাটা তৈরি হচ্ছে।আমরা বলতে পারি ইন্টারনেট এর সাহায্যে আমারা যেসকল কাজ প্রতিদিন করি সেখান থেকে ডাটা উৎপন্ন হয়আপনি আপনার থেকে প্রতিদিন বিভিন্ন ভাবে ডাটা উৎপন্ন করেন।আপনি ফোনে কতোটুকু কথা বললেন, ফেসবুক এ কি পোস্ট করলেন, কি ছবি শেয়ার করলেন, কোথায় কোথায় লাইক দিলেন,ইউটিউবএ কি কি ভিডিও দেখলেন, আপনি ইন্সটাগ্রমে কি ছবি পোস্ট করলেন, আপনার ইন্টারনেট ব্রাউজার থেকে কোথায় কোথায় ব্রাউজ করছেন এসব থেকে বিভিন্ন ধরনের ডাটা উৎপাদিত হয়। আমরা আর ও বলতে পারি গোটা পৃথিবীতে কোন প্লেন কখন ল্যান্ড করবে, কোন হসপিটাল কোন রোগী আছে তার অবস্থা কেমন, রোগীর বিস্তারিত কে কখন কিভাবে নিচ্ছে, সারাদেশে কখন কোথায় ট্রাফিক জাম হচ্ছে এইসব অনেক বড় সংখ্যক ডাটা। এই ডাটা গুলোর নির্দিষ্ঠ কোনো ফরমেট থাকে না। নরমালি আমরা যেসব ডাটা নিয়ে প্রতিদিন কাজ করি সেগুলোর একটা নির্দিষ্ট ফরমেট থেকে। কিন্তু এই ডাটা গুলো বিভিন্ন ফরমেট এর হয়। এই ডাটা গুলো হল বিগ ডাটা। বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হলো বিগ ডাটা। 

কিভাবে আসলো এই বিগ ডাটা?

অনেকদিন আগের কথা তখন ছোট ডাটা নিয়ে কাজ করা হতো এবং ডাটা গুলোর নির্দিষ্ট ফরমেট ও নির্দিষ্ট সাইজ থাকত। এক কোম্পানি ডাটাবেস নিয়ে কাজ করতো। একদিন কিছু ডাটা নিয়ে কোন কাজ করতে পারছিল না। ডাটা গুলো কম্পিউটারের নরমাল ডাটা গুলোর মতো না। ডাটা গুলোর পিছনে কম্পিউটার প্রোগ্রামিং, খরচ, প্রচুর সময় ব্যয় করার পরও ডাটা গুলোকে নরমাল ফাইল এ পরিনিত করার যায়নি। পরবর্তীতে এই ডাটা গুলোর জন্য নতুন এল্গরিদম তৈরি করা হয় যাতে ডাটা গুলো নিয়ে কাজ করা যায়। এই ডাটা গুলো হলো বিগ ডাটা। এই ডাটা গুলো অন্য ডাটা মতো প্রসেস কিংবা কাজ করতে পারি না। এর জন্য নির্দিষ্ট কিছু পদ্ধতিতে প্রসেস করে ফাইল গুলো নিয়ে কাজ করা হয়।

বিগ ডাটা কি?
বিগ ডাটা হচ্ছে এমন ডাটা যা প্রচলিত ডাটাবেস সিস্টেমগুলির প্রসেসিং ক্ষমতা অতিক্রম করে। ডাটা খুব বড়, খুব দ্রুত সঞ্চালিত হয়, বা নরমাল/রিলেশনাল ডাটাবেস আর্কিটেকচারের সাথে মাপসই হয় না। বিগ ডাটা ডাটা আকারের বিষয়ে নয়, এটি ডাটাতে থাকা মানের সাথে সম্পর্কযুক্ত। এই তথ্য থেকে মান অর্জন করতে, আপনাকে এটি প্রক্রিয়া করার জন্য একটি বিকল্প উপায় নির্বাচন করতে হবে।

No comments:

Post a Comment

বিগ ডাটা নিয়ে কিছু কথা…

খণ্ড – ০১ অদূর ভবিষ্যতে প্রতিটি কর্ম থেকে ডাটা উৎপাদিত হবে । এই ডাটা গুলো আমাদের বাড়ি, গাড়ি, কর্মক্ষেএ এমনকি আমাদের দেহ থেকেও উৎপা...